1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সাভারের আলোচিত ৭ হত্যা মামলার আসামি ‘মামা জাকির’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগনে মামা বাহিনীর প্রধান জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতটি হত্যা মামলা রয়েছে।

ডিবি উত্তরের যুগ্ম কমিশনার রবিউল হক ভূঁইয়া বলেন, জাকির সাভার থানায় করা মামলার আসামি। তাই তাঁকে ঢাকা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, জাকিরের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ কয়েকটি হত্যাচেষ্টা মামলা করা হয়। এর পর থেকেই তিনি আত্মগোপন চলে যান।

এ ছাড়া জাকিরের বিরুদ্ধে মঞ্জরুল আলম রাজীবের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের পদ বাণিজ্য, বিভিন্ন নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, জাকিরই ছিলেন রাজীবের অর্থের মূল ভান্ডার। সংসার থেকে রাজনীতি রাজীবের সব কিছুই নিয়ন্ত্রণ করতেন তিনি। অথচ জাকির রাজীবের আপন বোনের কোনো ছেলে নন; দূরসম্পর্কের এক আত্মীয়ের ছেলে। ছোটবেলা থেকেই রাজীবদের বাসায় পালিত তিনি। জাকিরের বাড়ি আশুলিয়ার ইয়ারপুরে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD