1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসার বাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে, চুয়াডাঙ্গা, দর্শনা ও আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, রাত থেকে শতশত যাত্রী আটকে পড়েছেন। ভোর থেকে অনেকেই স্থানীয় যানবাহনের মাধ্যমে নিজ গন্তব্যে ফিরছেন।

ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন, রাত ২টার পর থেকে আটকে আছি। শুনেছি ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। পরীক্ষা দিতে খুলনায় যাচ্ছিলাম। দেরি হলেও বিকল্প উপায়ে লোকাল বাসের মাধ্যমেই খুলনায় যেতে হচ্ছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। উদ্ধারকাজ কাজ চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD