1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

কিশোরগঞ্জে পিঠা উৎসব

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পিঠা উৎসবে হরেক রকমের পিঠার প্রদর্শনী হয়ে গেল। বাহারি পিঠার পসরা নিয়ে বসেছিলেন আয়োজকরা।

বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের এতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে।

উৎসবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নকশি পিঠা (পাক্কন পিঠা), পুলি পিঠা, পাটিসাপটা, চিতই পিঠাসহ নানা ধরণের পিঠা প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা তাদের নিজ হাতে বানানো পিঠা নিয়ে বসেছিলেন নিজেদের স্টলে। অনেকেই তাদের পছন্দের পিঠা কিনে নিয়ে গেছেন। অতিথিদের আপ্যায়নও করা হয় এসব পিঠা দিয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক জানান, বছরের শুরুতে শিক্ষার্থীদের পড়ালেখার খুব একটা চাপ থাকেনা। এ সময়টাতে একটু আনন্দ বিনোদনের ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থীদের মানসিক বিকাশে কাজে লাগবে। তাছাড়া এমন আয়োজনে শিক্ষার্থীদের সুকুমারবৃত্তিরও বিকাশ ঘটে। সে চিন্তা থেকেই পিঠা উৎসবের আয়োজন। উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা। উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা আবৃ্ত্তি, নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD