
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর এ ভারত থেকে আসা ৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার শুভ হোসেন (২৮) নামে এক যুবক। যুবকের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর থানার অন্তর্গত, প্রাগপুর ইউনিয়নের, প্রাগপুর গ্রামের দিঘির পাড়, পিতা কাইমুদ্দীন ৷ ফেনসিডিল বহনকারী যুবক ঢাকাগামী বাস সুপার সনি পরিবহনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

ওই যুবক প্রাগপুর বাস ষ্ট্যান্ড থেকে সুপারসনি পরিবহন এ উঠেন। প্রাগপুর বাসষ্ট্যান্ড এ সুপারসনি পরিবহন এর টিকিট কাউন্টার থেকে ছদ্মনাম ব্যবহার করে টিকিট কেটে সেখান থেকে বাস এ উঠেন। তার কাছে থাকা কলেজ ব্যাগে করে ফেনসিডিল বহন করছিলো। কুষ্টিয়া দৌলতপুর ডাংমড়কা, সেন্টার মোড় বিজিবি চেকপোষ্টে নিয়মিত চেকিং করে বিজিবি। তার ই ধারাবাহিকতায় ১-১১-২০২৪( ইং)তারিখ রাত আনুমানিক ৮ টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ মহিষকুন্ডি বিওপি এর হাবিলদার, মোহাম্মদ আলী এর নেতৃত্বে।
নিয়মিত চেকিং চলাকালে ঢাকা গামী বাস সুপার সানি পরিবহন নাম্বার প্লেট নং(ঢাকা মেট্রো ব ১৩-১৯৪১) এ চেকিং এর সময় ওই যুবকের কাছে থাকা কলেজ ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরবর্তীতে ওই যুবককে কুষ্টিয়া, দৌলতপুর থানায় হস্তান্তর করে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ান মহিষকুন্ডি বিওপি ।