
এস এ ডিউক ভূইয়া, তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।গতকাল রবিবার সকাল দশটায় সহকারী কমিশনার (ভূমি) লিটন চাকমা এই অভিযান পরিচালনা করেন।এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনাকালে পাঁচটি দোকানকে মোট তেরো হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চাকমা।বাজারের স্থায়ী ব্যবসায়ীদের কথা বলে জানা যায়, বাজারের একটি মাত্র রাস্তা এই রাস্তার দুই পাশে দোকান বসার ফলে রাস্তাটি সরু হয়ে জানযটের সৃষ্টি হয়ে মানুষ চলাচলে খুব অসুবিধা হয়।
প্রশাসন অভিযান পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করায় এখন আর কোনো জানযট নাই,আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।অপরদিকে ফুটপাতের কলা ব্যবসায়ী মো. সিরাজ মিয়া (৬৫) বলেন,আমাদের নিদিষ্ট কোনো বসার জায়গা না থাকায় ফুটপাতে বসে কলা বিক্রি করে সংসার চালাই, প্রশাসন এসে ফুটপাত থেকে তুলে দিয়েছে। মো.নুরে আলম বলেন,প্রশাসনের আইন মেনেই ব্যবসা করতে হবে।
এক প্রশ্নের জবাবে বলেন এখন রাস্তায় কোনো জানযট নাই, মানুষ চলাচল করতে এখন আর কোনো সমস্যা নাই।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চাকমা বলেন,বাতাকান্দি বাজারের ফুটপাত দখল করে ব্যবসা করার ফলে প্রতিনিয়ত জানযট লেগে থাকে এবং মানুষজন চলাচলে সমস্যা হয়,তাই রবিবার বাতাকান্দি বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছি,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।