1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম, দুদকের অভিযান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

আগারগাঁও : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম ও গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক সেজে সেবা নিতে গেলে দালালদের দৌরাত্ম দেখতে পায়। দালালদের সঙ্গে আনসার সদস্যদের যোগসাজশ দেখতে পায়। টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক প্রসাশন বরাবর নিয়ে যায়।

পরিচালক প্রসাশন জানান, প্রতিমাসে তাদের এখানে র‍্যাবের অভিযান চালানো হয়। তিনি ওই দালালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়া এ দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষণিক চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। সর্বশেষ অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ করা হয়। এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশন বরাবর এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD