1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সবকিছু হারাবে সৌদি আরব: সতর্ক করলেন ইরানের বিশ্লেষক স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি জনবল সংকটে খুঁড়িয়ে চলছে কয়রার শিক্ষা অফিস, ১১ পদের ৭ জন শুন্য ভোগান্তিতে দাপ্তরিক কার্যক্রম ধামরাইয়ে ২টি অবৈধ ইটভাটায় জরিমানা, একটির কিলন ধ্বংস রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগ, ঘরে বসেই মিলবে দেশি খাবার গৌরনদীতে ১৫০ টাকায় চারজনের বিকেলের নাশতা, থাকছে চাউমিন-ফ্রেঞ্চ ফ্রাই ও ডিম চপ IK Music Station-এ আসছে মোমতারীন মেরীর নতুন গান ‘আদর’ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল ​

লবণে চেতনানাশক মিশিয়ে পাঁচ বাড়িতে চুরির ঘটনায় আটক ৪

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মো. আল আমিন সরকার, পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মো. সাইদুল ইসলাম ওরফে মদন, মো. ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক মো. হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকার। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী এ তথ্য জানিয়েছেন। থানার ওসি জানান- সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গাড়াদহ পাল পাড়ার হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে।

ঐ মামলার সূত্র ধরে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD