1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মদনে ৫ম শ্রেণীর বাক প্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষন যুবকের বিরুদ্ধে মামলা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদন উপজেলায় ৫ম শ্রেণীর এক বাক প্রতিবন্ধী শিশু (১৩)কে টাকার প্রলোভন দেখিয়ে এক পরিতক্ত ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে গত ২৪ নভেম্বর জামিল হোসেন (২৫) নামের এক যুবককে আসামি করে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন তার বিরুদ্ধে।

অভিযুক্ত জামিল হোসেন নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের পয়দার কোনা গ্রামের ইদ্রিস তালুকদারের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রভাবশালী জামিল হোসেন ওই ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুটির প্রতিবেশী সম্পর্কে চাচা হয়। গত ২০ নভেম্বর বাক প্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে রেখে অসুস্থতার কারণে পিতা-মাতা উভয়ে উপজেলায় চলে আসেন চিকিৎসা করার জন্য ।

এ সুযোগে জামিল হোসেন বাড়িতে মেয়েটিকে একা পেয়ে টাকার প্রলোভন লোভ দেখিয়ে পাশের বাড়ির কেরামত আলী মিয়ার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়, ওইখানে নিয়া ৫ম শ্রেণীর বাকপ্রতিবন্ধী শিশুটিকে ধর্ষন করে জামিল হোসেন। ধর্ষনের পর মেয়েটিকে এও বলে ভয় দেখায়, যদি কারো কাছে এ ঘটনা বলছ তো প্রাণে মেরে ফেলবে।

বাক প্রতিবন্ধী শিশুটির মা-বাবা ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার পর মেয়ে মা,কে এই ঘটনাটি খুলে বলে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে দফায় দফায় দরবার সালিশ ও হয় বিষয়টি মীমাংসার জন্য।

দরবার শালিশে মাতব্বর জামিল হোসেনকে জুতাপেটা করে এবং বাক প্রতিবন্ধী শিশুটি প্রাপ্ত বয়স হওয়ার পর অন্যত্র বিবাহের খরচের দায়ভার নিতেও ইচ্ছা পোষণ করে জামিল হোসেন।

এ ঘটনায় গ্রামবাসী জানায়, শিশু ধর্ষণকারী জামিল হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মদন থানা অফিসার ইনচার্জ ওসি নাঈম মোঃ নাহিদ হাসান
প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD