1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

জাবিতে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীদের ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সারজিসের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ফ্যাসিবাদের আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, স্বৈরাচারী শাসনের দোসররা দেশে ফ্যাসিবাদের চর্চা চালিয়ে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ওপর হামলা একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত হামলা। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের পরিচয় ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। অন্যথায় আমরা দেশব্যাপী ছাত্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে দমিয়ে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলার জমিনে লাখো হাসনাত ও সারজিস রয়েছে। আমাদের শহীদ ও আহত সহযোদ্ধাদের ত্যাগ কখনো বৃথা যাবে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD