1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

যশোর জংশনে থেকে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জংশনে থেকে ট্রেনে চড়ে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আগামী ৩রা ডিসেম্বর মঙ্গলবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে এই অবরোধ কর্মসূচি পালন করবে। পাশপাশি দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেওয়া হবে।গতকাল শনিবার বেলা১১টা ৩০মিঃ যশোর রেলওয়ে জংশন প্লাটফর্মে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, ‘যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রোজেক্টের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময় সূচী তৈরি করা, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা-খুলনা রেলপথকে দ্রুত ডবল করাসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে চলেছি।

তিনি উল্লেখ করেন, শোনা যাচ্ছে খুব দ্রুতই পদ্মবিলা জংশন-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকায় রেল চলাচল শুরু হতে যাচ্ছে। গত ২৪ নভেম্বর ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক রেল চলাচল করেছে। কিন্তু যশোর জংশনে এখনও এ ধরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নতুন এই রুটে যশোর থেকে কখন, কিভাবে এবং ক’টি ট্রেন চলাচল করবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে, পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে আগামী ৩রা ডিসেম্বর দুপুর ১ টার সময় রেলপথ প্রতীকী অবরোধ ঘোষণা করছি। দাবিসমূহ না মানলে আমরা কঠোর কর্মসূচি অর্থাৎ পূর্ণ রেলপথ অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হবো।

ইঞ্জিনিয়ার রুহুল আমিন আরও বলেন, এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য আমরা যশোর, মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর প্রতিদিন ৩টি ট্রেন পেতাম। যেগুলো যমুনা সেতু হয়ে চলাচল করতো। বিগত সরকারের সময় কালে ও রুট থেকে ২টি ট্রেন রাজবাড়ী ভাঙা পদ্মাসেতু হয়ে চলাচল করছে। আমরা গত ছয় মাস আগে জনাতে পারলাম যশোর ঢাকা পদ্মাসেতু লিংক প্রোজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোরে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে পদ্মবিলা জংশন (রাধানগর, বাঘারপাড়া) হয়ে ঢাকায় চলে যাবে। যশোর দিয়ে মাত্র ১টি ট্রেন (বেনাপোল এক্সপ্রেস) যাওয়া আসা করবে। মোবারকগঞ্জ, কোটচাঁদপুরবাসী ঢাকায় যাওয়া আসার জন্য ১টি ট্রেনও পাবে না।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু বলেন, গত ২৪ নভেম্বর ঢাকা খুলনা রুটে পরীক্ষামূলক ট্রেন চালানো হলেও যশোর বাইরে থাকলো। যা যশোরের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এ কারণে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, অধ্যক্ষ শাহীন ইকবাল, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, সংগ্রাম কমিটির নেতা অ্যাড আবুল হোসেন, অ্যাড মাহমুদ হাসান বুলু প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD