1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আশুলিয়ায় ইয়ার হোসেন গ্যাং এর ৮ সদস্য আটক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ণ থেকে ইয়ার হোসেন কিশোর গ্যাং এর ৮ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

এলাকাবাসী জানায় তারা প্রতিনিয়ত ছিনতাই চাঁদাবাজি ইভটিজিং গার্মেন্টস শ্রমিকের উপর হামলা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধে জড়িত গত ৪ ডিসেম্বর চাঁদা না দেওয়ায় আশুলিয়ার জামগড়া রূপায়ন এলাকার নেট এবং ডিস লাইন এর ক্যাবল কর্তন করে এই ইয়ার হোসেন গ্যাং।

ঘটনাস্থল থেকে জানা যায় ডিস লাইনের যিনি মালিক রয়েছেন রবিন ও আলামিনের কাছে তারা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা কোনভাবেই ডিস নেট ব্যবসা পরিচালনা করতে পারবেনা বলে হুমকি প্রদান করেন ইয়ার হোসেন গ্যাং এর লিডার ইয়ার হোসেন।

মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাদের প্রায় আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ডিস ও নেটের ফাইবার ক্যাবেল ৫০ থেকে ৬০ জনের একটি গ্যাং হামলা করে কেটে ফেলেন।

এই ঘটনার ভিত্তিতে আশুলিয়া থানার একাধিক চৌকশ টিম অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গতশুক্রবার (০৬ ডিসেম্বর) আশুলিয়ার জামগড়া রূপায়ণ এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইয়ার হোসেন গ্যাং এর সদস্য ১. মোঃ সোহাগ আলী (২২) পিতা মোঃ আমজাদ আলী, ২. মোঃ সাকিব ওরফে বাবু ওরফে সুজন (১৯) পিতা হাশেম, ৩. মোঃ সবুজ (২০) পিতা হাশেম, ৪. মোহাম্মদ শাহিন(২৫) পিতা আদম আলী, ৫. মোঃ মমিন হোসেন (১৯) পিতা আলী হোসেন, ৬. শামীম হোসেন (২৪) পিতা মৃত বাদশা, ৭. আরিফুল ইসলাম (২৭) পিতা আলম মিয়া, ৮. সুজন মিয়া (২২) পিতা ইউসুফ আলীকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে ইয়ার হোসেন গ্যাং এর লিডার ইয়ার হোসেন কে ধরতে ব্যর্থ হয় পুলিশ উক্ত ঘটনায় ইয়ার হোসেন সহ জড়িত সকল কে গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD