1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আইয়ুব খানের কৃতজ্ঞতা প্রকাশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ আল-আমীন, ক্রাইম রিপোর্টার :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের পরিচিত রাজনৈতিক নেতা মোহাম্মদ আইয়ুব খান।

এক বিবৃতিতে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য তারেক রহমান-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এছাড়াও তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-কে অভিনন্দন জানান।

প্রতিক্রিয়ায় মোহাম্মদ আইয়ুব খান বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ভূষিত করায় আমি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি সাভার ও আশুলিয়ার সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের অর্জন।”

তিনি আরও বলেন, “সাভার-আশুলিয়ার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও ত্যাগের কারণেই আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।”

নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক দলীয় আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। তিনি সাভার-আশুলিয়ার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলের শক্তি বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD