1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশ পেল ইমন খানের নতুন গান ‘কার ঘড়ে কার পাখি’ গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বহুমাত্রিক প্রতিভা জয় রাফি আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ধামরাইয়ে চার হাসপাতাল- ফার্মেসী ও হোটেলকে জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি হাসপাতাল একটি ফার্মেসী ও পরিবেশ ঠিক না থাকায় দুই খাবার হোটেলকে এক লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় গড়ে উঠা এসকল প্রতিষ্ঠানে অভিযান করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন।

এসময় কাগজপত্র আপডেট না থাকায় চারটি হাসপাতাল মালিককে ৩৫ হাজার টাকা একটি ফার্মেসী মালিকে ১০ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, হাসপাতাল মালিকদের কাগজপত্র ঠিক করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেয়া হবে। হোটেল মালিকদের খাবারের পরিবেশ ঠিক রাখা সহ খাবার মান ঠিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD