1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। দীর্ঘ ২ ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা চালানো ওই যুবকের নাম আসাদুজ্জামান (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দাবির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আসাদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর বাকবিতন্ডা হয়। এর জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি বাড়ির পাশের একটি দশতলা ভবনের সমপরিমাণ উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন। যুবককে খুঁটির মাথায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ বিভাগের সহায়তায় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ পৌনে ৩ ঘণ্টার সতর্ক প্রচেষ্টার পর যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, যুবকটি অত্যন্ত আবেগতাড়িত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উদ্ধার শেষে তাকে পরবর্তী আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD