1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত

কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাজভীর হোসেন সিহান নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস কারখানার সামনে দুর্বৃত্তরা ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে।

নিহত যুবক তাজভীর হোসেন সিহান (২৮) উপজেলার মৌচাক জামতলা পূর্ব পাড়া এলাকার তানভীর হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার বায়িং হাউজে চাকরি করতেন বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে ওই যুবক উত্তরায় যাওয়ার উদ্দেশে নিজবাসা থেকে বের হয়। তিনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেটের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এ সময় আশপাশের লোকজন মৌচাক ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD