1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম :
নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।

সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বরে শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা।

সকাল নয়টায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে বিজয় মেলার শুভ উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা।

শেষে বিজয় মেলার ষ্টল পরিদর্শন করা হয়। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD