1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক

ধামরাই অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই উপজেলার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক বিষয়টি নিশ্চিত করে আরটিভিকে বলেন, রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকার ধলেশ্বরী নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তিনি আরোও বলেন, এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD