1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

রাণীশংকৈলে ৮৮ পিস ইয়াবাসহ নারী আটক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর)রাতে উপজেলার পাটগাঁও শিমুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শিমু ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ওসি আরো বলেন, ইয়াবাসহ আটককৃত নারী শিমু আকতার এর নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD