1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

ফুলবাড়ীতে চোরাই চার্জার ভ্যানের মালামালসহ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামালসহ অটো রিক্সা চোর চক্রের ০৫ সদস্যসহ চুরি যাওয় গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গত (৯ মে) ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকের ০৬ টি ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রেলার, একটি লোহার শকাপ,একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলেন (১) ফুলবাড়াী পৌরসভার ৬ নং ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের আবুল কালামের পুত্র কাশেম পাপ্পু (৩০), (২) পৌরসভার কাটাবাড়ী গ্রামের রাসেল (৩৫), (৩) বারোকোনা গ্রামের জবেদুলের পুত্র সেলিম (৩১), (৪) তেতুলিয়াড়া গ্রামের আমিনুল এর পুত্র রফিকুল ইসলাম (২৬) (৫) নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর এর পুত্র সামিউল আলম রতন (৪২)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, গত ০৪/০৫/২০২৫ ইং তারিখে ফুলবাড়ী থানার কাটাবাড়ী বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায়য ০৯ মে শুক্রবার রাতভর অভিযান করে ০৫ জন অটোরিক্সা চোরচক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে দিনাজপুর ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এছাড়াও ফুলবাড়ী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশিসহ অপরাধনির্মূলে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD