1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জনবানী পত্রিকার সম্পাদক সহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাভার প্রেসক্লাবে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

অয়ন, সাভার : জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ চার জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাভারের স্থানীয় সাংবাদিক বৃন্দ।

২৬শে অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

জনবানী পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি মুবিনুর রহমান রবিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য, সিনিয়র সাংবাদিক অরুপ রায়, সাংগঠনিক সম্পাদক রওশন, সাংবাদিক মুজাহিদ খাঁন কাওছার সহ সাভারে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

এ সময় মুবিনুর রহমান রবিন জানান বুধবার বিকালে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেন দুর্বৃত্তদের হামলায় আহত হন,এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, তার পাশাপাশি দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায় জানান এই স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যম কর্মীদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য জানান গণমাধ্যম কর্মীদের উপর হামলা গণতন্ত্রের উপর হামলার শামিল, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব বলেন গত ১৫ বছর এই ঘটনা ঘটেছে, এই সময়ে এসে এই ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না, ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হতে পারলেও আমরা পূর্ণ স্বাধীনতা এখনো ভোগ করতে পারছি না, আমরা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD