1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা) প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে সম্ভাব্য অপতৎপরতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যুবদল। সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জানা যায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি করছেন।
এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও দেশবিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে সজাগ রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগের প্রকাশ্য কোনো কার্যক্রম দেখা যায়নি।
এদিকে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD