1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়ায় কথিত মাদক ব্যবসার অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে ৫ ঘণ্টা আটকে নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ‎গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট ফায়ার সার্ভিস জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি গৌরনদীতে জেল থেকে বেরিয়েই ফের বেপরোয়া ইয়াবা ব্যবসা, হোম ডেলিভারির অভিযোগ—প্রতিবেদককে হুমকি স্বাবলম্বী জীবনের পথে ১২৬ অসচ্ছল নারী, রাণীশংকৈলে সেলাই মেশিন বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: রাণীশংকৈলে আহত অন্তত ১০, আতঙ্কে তিন গ্রাম

আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে ৫ ঘণ্টা আটকে নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে মারধর, নির্যাতন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ সাচ্চু মোল্লা (৩৮) জানান, তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা। বর্তমানে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল কাঁঠালতলা এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে তিনি আশুলিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার দোকানের শাটারে গ্রিজ দেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১৫ দিন আগে তিনি জামগড়া এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে গ্রিজ দেওয়ার কাজ করেন। পরে গত ২৮ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল পবনারটেক ক্লাবের সামনে একটি কাপড়ের দোকানে কাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালে কয়েকজন ব্যক্তি তাকে চোর আখ্যা দিয়ে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, প্রধান অভিযুক্ত মোঃ রেদওয়ান (২২), তার ছোট ভাই (নাম অজ্ঞাত) এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তাকে টানা-হেঁচড়া করে জামগড়া গফুর মণ্ডল স্কুলসংলগ্ন একটি বাসার ভেতরে নিয়ে যায়। সেখানে রেদওয়ানের দোকানে চুরির সন্দেহ দেখিয়ে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আহত করা হয়।

ভুক্তভোগীর দাবি, একপর্যায়ে রেদওয়ান হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার বাম হাতের কব্জির ওপর গুরুতর জখম হয়। পরে একই লাঠি দিয়ে তার হাতে আরও কয়েকবার আঘাত করা হয়। এছাড়া অজ্ঞাতনামা অভিযুক্তরা লোহার তালা দিয়ে তার দুই হাঁটুতে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্যাতনের সময় তার পরিহিত জিন্স প্যান্টের সামনের পকেটে থাকা ১ হাজার ৮৫০ টাকা নিয়ে নেওয়া হয় এবং তাকে প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ল্যাব ওয়ান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর শারীরিক অসুস্থতা এবং আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD