1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ১৬ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভি ও নাজিম। তবে এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত শাকিল (২৩) এখনো পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সানভি ও নাজিমকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী প্রতিদিন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করত। অভিযোগ রয়েছে, আশুলিয়ার মধুপুর এলাকার শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করে আসছিল।
গত সোমবার সকাল ৮টার দিকে ছাত্রীর মা আরিফা আক্তার তাকে স্কুলে পৌঁছে দেন। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে নিতে স্কুলে গিয়ে জানতে পারেন, এর কিছুক্ষণ আগে দুপুর ২টার দিকে স্কুলের গেটের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে ফুঁসলিয়ে জোরপূর্বক নিয়ে গেছে।
এ ঘটনায় ছাত্রীর মা আরিফা আক্তার বাদী হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে শাকিলকে প্রধান আসামি করা হয়।
পুলিশের দাবি, মামলার তদন্তে ওই অপহরণের ঘটনায় এনসিপি নেতা তৌহিদুর ইসলাম সানভি ও নাজিমের সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সানভি ও নাজিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তাদের সরাসরি ইন্ধন ও সহযোগিতার বিষয়টি উঠে আসায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
এদিকে, অপহরণের ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD