1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

গৌরনদীতে জেল থেকে বেরিয়েই ফের বেপরোয়া ইয়াবা ব্যবসা, হোম ডেলিভারির অভিযোগ—প্রতিবেদককে হুমকি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বরিশালের লাখেরাজ কসবা এলাকায় জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও বেপরোয়া হয়ে উঠেছেন কথিত মাদক ব্যবসায়ী রিয়াদ সরদার। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলেও কারাভোগ শেষে নতুন করে আরও সক্রিয় হয়ে উঠেছেন।

অভিযোগ রয়েছে, রিয়াদ সরদার নিজস্ব মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করছেন। বিশেষ করে ‘হোম ডেলিভারি’ পদ্ধতিতে গোপনে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিয়ে তার ব্যবসা সম্প্রসারণ করছেন বলে দাবি এলাকাবাসীর। এতে স্থানীয় তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তার এই কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদক বিস্তার বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তবে প্রভাবশালী কিছু মহলের ছত্রছায়ায় তিনি বারবার আইনের হাত থেকে রেহাই পাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, এ বিষয়ে তথ্য ও বক্তব্য সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট প্রতিবেদককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রিয়াদ সরদারের বিরুদ্ধে। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা হোক এবং মাদক ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD