1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  4. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  6. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  7. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  8. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬ কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, উদ্ধার হলো গলিত মরদেহ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পেছনে আমিরাতের উদ্দেশ্য কী? খেলাধুলার পাশাপাশি মাদকের ছোবল থেকে সমাজ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে—অ্যাডভোকেট স্বজল বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল রংপুরে নিট যুবদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইএসডিও’র সঙ্গে দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নতুন প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দেশ, জাতি ও ধামসোনা ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান। ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও বসবাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD