1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ২

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে হামলার প্রতিবাদ করতে গিয়ে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়–এর গৌরনদী প্রতিনিধি এস এম জুলফিকার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও এক মোটর মেকানিক আহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক এস এম জুলফিকারের অভিযোগ, তাঁর ভাগনে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পা তুলে বসাকে কেন্দ্র করে কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা সংঘবদ্ধভাবে তাঁর ওপরও অতর্কিত হামলা চালায়।
জুলফিকারের অভিযোগ, হামলায় এলাকায় চিহ্নিত কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাঁদের সহযোগীরা অংশ নেন। তাঁদের মধ্যে বিএনপির কর্মী মাসুম সরদার, তাঁর ছেলে ইয়াসিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, সবুজ হাওলাদার ও রিয়াজ উকিলের নাম উল্লেখ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার। তিনি বলেন, “হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।”
অন্য অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD