1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

রাণীশংকৈল জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা (রাণীশংকৈল রাইজিং) শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে এদিন বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদের সভাপতিত্বে সভায় জাতীয় নাগরিক কমিটির লক্ষ্য ও গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, গোলাম মর্তুজা সেলিম ও মো.অলিউল্লাহ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাণীশংকৈল উপজেলার ছাত্র প্রতিনিধি মো.হাবিব ও মো. জসিমসহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন- তারুণ্যের বাংলাদেশে ফ্যাসিষ্টদের কোন ঠাঁই নেই। আসুন সকল পেশাজীবি নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি, কোন ভাবে যেন নতুন বাংলাদেশ আর কোন ফ্যাসিষ্ট দ্বারা আক্রান্ত না হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ বা আক্রান্ত হয়েছে তাদের পরিবার বা আহত ব্যক্তিরা কোন ভাবে যেন অবহেলিত না হয় সেদিক আমাদের খেয়াল রাখতে হবে।

আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে তারুণ্যের হাত দিয়ে নতুন বাংলাদেশকে পূর্ণ সংস্কার করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD