1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগের অভিনব উদ্যোগ, ফাঁদ জমা দিলে মিলবে পুরষ্কার পলাশে দিনমজুরকে পাঁচশত টাকার জন্য ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভারতের গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যম পরিণত হয়েছে – প্রেস সচিব আশুলিয়ায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হামিদ মন্ডল মুন্সীগঞ্জে লঞ্চের কেবিনে ‘পিকনিকে’ আসা নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় যুবক গ্রেফতার নারী হয়রানি’র সংবাদ প্রকাশ করায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হুমকি

সাভারে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে আহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার সাভারে মাদক ক্রয়-বিক্রয়ে বাধা দেওয়ায় দুইজনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে মাদক কারবারিরা।

এঘটনায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ১০ টার দিকে সাভারের শাহীবাগ মডেল কলেজের সামনে এঘটনা ঘটে। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

আহতরা হলেন- সাভারের শাহীবাগ এলাকার বাবুল খানের ছেলে ইসমাইল খান (২৪) ও তার প্রতিবেশী ছোট ভাই জাহিদুল ইসলাম হিমেল (২৪)।

অভিযুক্তরা হলেন- সাভারের ডগরমোরার চাপাইন এলাকার রানা ওরফে ব্যস্ত রানা (৫০), মোবারক হোসেন খান (৩০), ইমরান (৪৫), একই এলাকার সিদ্দিকের ছেলে আল-আমীন ওরফে পাঠা আল-আমীন, ডেঞ্জার সাগর (২৪), টোকাই প্রান্ত (২০), এছাড়া অজ্ঞাত আরও ৪/৫ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা অত্র এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মসহ নিয়মিত মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। এসব অপকর্ম ও মাদক ক্রয় বিক্রয়ে বাধা দিলে ভুক্তভোগী ইসমাইল খানের সাথে চরম বিবাদে জড়িয়ে পরে অভিযুক্তরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১০ টার দিকে সাভারের শাহীবাগ মডেল কলেজের সামনে অবস্থানকালে ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা।

এসময় তারা হাতুড়ি, লোহার রড দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ইসমাইলকে। তাকে বাঁচাতে প্রতিবেশী ছোট ভাই হিমেল এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ইসমাইলকে হত্যার হুমকি দিয়ে চলে যায় মাদক ব্যবসায়ীরা। পরে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত মোবারক হোসেন খাঁন বলেন, আমি এই মারামারির কিছুই জানি না। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই আমাকে জড়ানো হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন দেশের কন্ঠকে বলেন, ঘটনা শুনেছি।

এব্যাপারে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD