1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

রাণীশংকৈলে নবধারা স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌর শহরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবধারা বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবধারা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, উপজেলা ট্রাক ও ট্যাংকেলোড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকসেদ আলী,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য রাজিউর রহমান প্রমূখ।

এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD