1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

সাভারে থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে গুলি : সন্ত্রাসী মোশা গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে গুলি : সন্ত্রাসী মোশা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে চাঁদার দাবিতে থার্টিফার্স্ট নাইটে রমজান আলী (৪৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার মোশারফ হোসেন মোশা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, রমজান আলী র্দীঘদিন যাবত সাভারের হেমায়েতপুর এলাকা ব্যবসা করে আসছেন। সেই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী মোশা চাঁদা দাবি করে। কিন্তু ব্যবসায়ী রমজান দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে অপহরণ করে। পরে হেমায়েতপুরের গ্রিন সিটি এলাকায় ব্যবসায়ীকে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে ও মোশা হাতে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীকে ডান পায়ে গুলি করে।

এ ঘটনায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, থার্টিফাস্টের রাতে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে তুলে নিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD