1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

দেশ পুনর্গঠনে আনসার ভিডিপি কে প্রকৃত সেচ্ছাসেবী হতে হবে: আনসার মহা পরিচারক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
আনসার বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন,দেশ পুনর্গঠনে দেশের বৃহৎ আনসার ভিডিপি সদস্যদের প্রকৃত সেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলতে হবে। আমাদের বাহিনীর ৬০ লাখ সদস্য দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, আমাদের যে ৬০ লক্ষ সদস্য রয়েছে তাদের তালিকা ডাটাবেজে খোঁজে পাওয়া যাচ্ছেনা। তাদের ডাটাবেজ তৈরি হচ্ছে। দ্রুতই এটি সম্পূর্ণ হলে আনসার বাহিনীর কে কোন পর্যায়ে আছে তা সবাই দেখতে পাবেন।

রোববার (৫ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।

মহাপরিচালক শুভেচ্ছা জানিয়ে ভিডিপি সদস্যদের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সামাজিক ও আর্থিক উন্নয়নে ভিডিপির ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদসারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫ তম জাতীয় সমাবেশ ২০২৫ এর শুভ উদ্বোধন ও শোভাযাত্রা বের করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD