1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

গৌরনদীতে ছাত্রদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম : বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মেরামত করে ৩১ দফা আলোকে আমরা যে, কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের মাতা দেশনেতৃ বেগম খালেদা জিয়াকে সুস্থ্য করে আমরা সেই বাংলাদেশ তৈরী করবো।

যে বাংলাদেশেল স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কাজে জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমানের বড় হাতিয়ার।

রাষ্ট্রমেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ চাই শ্লোগানে বরিশালের গৌরনদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় উদ্ধোধন কালে তিনি এ কথা গুলো বলেন।

গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যায়ের উপাচার্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনিবাহী শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিয়াদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু, জেলা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD