1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পাকিং করে রাখা ট্রাকের সাথে বেপরোয়াগতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা লেগে চালক ও আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটার দিকে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, নিহত মোটরসাইকেল চালক রিমু খান (২২) উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে ও আরোহী শাহজাদা তালুকদার শাহী (৬২) কটকস্থল গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানান, শিমুল-সিফাত-শাহিক নামের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে পাকিং করে মাল আনলোড করছিল। এ সময় ভূরঘাটাগামী বেপরোয়াগতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল এসে ট্রাকের সাথে স্বরেজারে ধাক্কা লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত রিমু খান ও শাহজাদা তালুকদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা রিমু খানকে মৃত বলে ঘোষণা করেন। আহত শাহজাদা তালুকদারকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদা তালুকদার মৃত্যুবরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD