1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

তিতাসে জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঠাগার উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল,পাঠাগার উদ্বোধন ও আমন্ত্রিত অতিথিসহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানদের হাতে সন্মাননা স্মারক পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার বাদ আসর নামাজ হইতে শুরু করে রাত বারোটা পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল চলে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উলুকান্দি গ্রামে একটি পাঠাগার শুভ উদ্বোধন করেন মাহফিলের প্রধান অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া।

তাফসীরুন কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হজরত মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ আল মাহদি,প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করেন হাফেজ ক্বারী মাওলানা মো. রেজাউল করিম ইব্রাহিম, বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন হজরত মাওলানা মুফতি আশিক উল্লাহ সিরাজী,হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী, হজরত মাওলানা শায়েখ মুফতি নজরুল ইসলাম বদরপুরী।

তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.মনিরুজ্জামান ভূইয়া ও সভাপতিত্ব করেন বলরামপুর ইউনিয়নের ৭ নং উলুকান্দি ওয়ার্ডের সাবেক দুই বারের সদস্য আবদুর রহিম সরকার।

এরআগে প্রধান অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া ও বিশেষ মেহমান উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞসহ উপজেলার ৩০ টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানের হাতে সন্মাননা স্মারক পুরস্কার হিসেবে তুলে দেন জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজীব সরকার,প্রধান উপদেষ্টা কবি মো.সুমন রায়হান, প্রধান নির্বাহী মো.ইকরাম হোসেন শাওন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মো.আকতার ব্যাপারী,কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.মোহর মুন্সি,মজিদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কাসেম ভূইয়া বাবুল, উপজেলা জাসাসের আহবায়ক মো.সামির হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ইসমাইল হোসেন,উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফোরামের সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সি,উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক রকিবুল ইসলাম সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD