1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ ব্যবসায়ীকে জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ করে মাছ ব্যবসায়ীকে ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ৬টি লিল্লাবোর্ডিং, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেয়া হয়েছে।

১০ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭ টা থেকে ৯.৩০ টা পর্যন্ত জাটকা ইলিশ রক্ষায় সদরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলার পিঁয়াজখালী বাজার ও কালিখোলা বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযানে সদরপুর থানার এ,এস,আই মোঃ হিরু শেখসহ পুলিশ সদস্য ও বাজার কমিটির সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেন।

অভিযানে পিঁয়াজখালী বাজারের একজন খুচরা মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ এর (ঙ) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয় এবং উভয় বাজার থেকে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD