1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন-বিএনপি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার বাড়িতে অগ্নি কান্ডে নগদ পাঁচ লক্ষ টাকা,সাড়ে চার ভরি স্বর্ন ও পাসপোর্টসহ বসত ঘর পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে।ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বলরামপুর ইউনিয়নলর দক্ষিণ আকালিয়ায় হেলেন মিয়ার বাড়িতে।

এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে অসহায় হেলেন মিয়ার পরিবারটির পাশে দাড়িয়ে আর্থিক সহায়তা প্রদানের জন্য তিতাস উপজেলা বিএনপিকে নির্দেশ দেন,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

এই নির্দেশনা পেয়ে গত সোমবার বিকেলে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের অসহায় ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার বাড়িতে পরিদর্শনে গিয়ে তার পরিবারকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া,মেসার্স মুন্সি ট্রেডার্সের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন মুন্সি ট্রেডার্সের সত্বাধিকারী ও সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মোহর মুন্সি,অসহায় হেলেন মিয়ার পরিবারকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির সদস্য তোফায়েল আহমেদ খান,মো.সেলিম মোল্লা,বলরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.নজরুল ইসলাম,উপজেলা জাসাসের আহবায়ক মো.সামির হোসেন,যুবদল নেতা মো.কবির হোসেন,বলরামপুর ইউনিয়নের ১ নং দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো.নাজমুল হাসান,সিনিয়র সহ-সভাপতি মীর মনির,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো.জসিমউদদীন,আবদুল হকসহ স্থানীয় আরও অনেক।অসহায় হেলেন মিয়ার পরিবারের পাশে দাড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন বলরামপুর ইউনিয়নের ১ নং দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD