1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে অস্ত্রসহ আটক ৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
অপারেশন ডেভিল হান্ট অভিযানে অস্ত্রসহ আটক ৫

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ভোর পর্যন্ত আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদর থানার ছোনগাছা এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

অন্যরা হলেন- আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আঃ মালেক মোল্লার ছেলে মো. রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আঃ গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD