1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

আশুলিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (৩১ জানুয়ারি) র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাবও বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে হত্যার সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, একটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় দুই মাস ধরে বসবাস করছেন মীম আক্তার ও নাতাশা আক্তার। গতকাল দুপুরে মীমের সঙ্গে দেখা করতে আসেন তার সাবেক স্বামী মো. নাঈম। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মীমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করেন নাঈম। পরে নিজেও ওই কক্ষের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মীমের বাড়ি নওগাঁ জেলার বদরগাছি উপজেলার খোকশাবাড়ী গ্রামে। তার বাবার নাম মোংলা সরকার। তিনি কাইচাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মো. নাঈম নাটোর জেলার মকিমপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে।

মীমের রুমমেট নাতাশা আক্তার বলেন, আমরা একসঙ্গেই এক রুমে থাকি। অসুস্থ থাকায় আমি গতকাল বাসাতেই ছিলাম। দুপুরে মীম খাবার খেতে বাসায় আসে। তার সাবেক স্বামী নাঈম আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। চাকু দিয়ে মারতে আসলে আমি দৌড়ে নিচে গিয়ে সবাইকে ডাকাডাকি করি। সবাই উপরে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মীমকে রক্তাক্ত ও নাঈমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের ভাই মো. খোরশেদ আলম বলেন, তিন বছর আগে নাঈমের সঙ্গে বোনের বিয়ে হয়েছিলো। দেড় বছর হয় ডিভোর্স হয়ে গেছে। সাত দিন আগে নাঈমের বাবা মারা যাওয়ার পর সে আবারও বোনকে নিয়ে সংসার করতে চায়। আমরা বলেছিলাম, ঈদের পর বাড়িতে সবাইকে নিয়ে বসে আলোচনা করবো। কিন্তু সে বোনকে মেরে ফেললো।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন তারা পূর্বে স্বামী-স্ত্রী ছিলেন। সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন এটিই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD