1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

কুলাউড়াতে- শ্রীশ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু দেবালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়াতে পৌরসভার মাগুরাস্থ শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু দেবালয় এর নব গঠিত দেবালয় পরিচালনা কমিটির অভিষেক ও পরিচিতি সভা সোমবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দেবালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি শৈলেন্দ্র দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার কান্তি দে চৌধুরী,সহ—সম্পাদক সুজিত দেব এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, অধ্যাপক মনতোষ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া শাখার সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক গৌরা দে, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহর, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্টাতা সভাপতি ও আমাদের নতুন সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার স্বপন কুমার দেব রতন, প্রবাসী নেত্রী স্বপ্না দেব, পূজা উদযাপন কমিটির সাবেক সম্পাদক নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।

সভায় প্রধান অতিথি কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ নব গঠিত দেবালয় পরিচালনা কমিটিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন এই কমিটি দেবালয়ের উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখবেন।

উল্লেখ্য গত ২৬ জানুয়ারি শুক্রবার রাতে শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু দেবালয়ে শৈলেন্দ্র দেবকে সভাপতি, তুষার কান্তি দে চৌধুরীকে সাধারণ সম্পাদক ও রুপম মীরবহর মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট দেবালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।

পরে গৌরাঙ্গ মহাপ্রভু দেবালয়ে বার্ষিক মহানাম যজ্ঞ উৎসব ২৪ পরিচালনা জন্য অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলকে সভাপতি, রুপম মীরবহর মিঠুকে সাধারণ সম্পাদক ও বিজন দেবকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD