1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এতে আগামী ২১ মার্চের মধ্যে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এস পিপুল কে সাংগঠনিক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই মর্মে আগামী ২১ মার্চের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করা নির্দেশ প্রদান করা হয়।

জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ২০২৪ ২৫ অর্থবছরে টিআর, কাবিখা/কাবিটা প্রকল্পের বরাদ্দ আসে। প্রকল্পসমূহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্টন করা হয়। এসব প্রকল্প নিয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। ছাত্রদলের সভাপতি তিনি পিআইওর কাছে আটটি প্রকল্প চান। পরে প্রকল্প বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে পিআইওকে মারধর করতে উদ্যত হয়।

এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, শোকজ এর বিষয়ে আমি এখনো পর্যন্ত জানিনা কি কারণে আমাকে শোকজ করা হয়েছে। পিআইও অফিসে ঝামেলার বিষয়টি এড়িয়ে বলেন, দলীয় কোনদলের কারণে শোকজের নোটিশ হয়েছে।

মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরের নাম্বারে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে যান, মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল। তিনি পিআইওর কাছে টিআর কাবিখা প্রকল্পের জন্য আটটির তালিকা দেন। পরে পিআইও প্রকল্প বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর কে মারধর করার জন্য উদ্যত হন। পরে উপস্থিত অন্যান্য লোকজনের চেষ্টায় পিপুল কে শান্ত করা হয়। এ বিষয়টি পরে উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে জানাজানি হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD