1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছও রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে মালঞ্চ ও সুতিপাড়া ইউনিয়নের সাহা-বেলিশ্বর  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট তিনটি কারখানায় তল্লাশি চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় গিয়ে কোনো উৎপাদন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। তবে সাহা-বেলীশ্বর এলাকায় এলাকায় একটি কারখানায় সীসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলমান অবস্থায় দেখা যায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। পাশাপাশি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি বলেন, সীসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি আরও বলেন, শুধু জরিমানা করাই নয়, পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে কারখানার আশপাশে গাছ লাগানো হয়েছে। স্থানীয়দের এসব গাছের পরিচর্যার নির্দেশনাও দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD