1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

রাজনগরে মিশ্রাব হত্যা মামলার আসামী-কে আটক করেছে র‌্যাব-৯

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ জেলার রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের বহুল আলোচিত মিশ্রাব খান হত্যা মামলার এজাহার নামীয় ৪নং পলাতক আসামী (মামলা নং- ০৩/১৭০, তারিখ : ০৮/১২/২৪ইং) সৈয়দ আজাদ আলী (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-এর একটি অভিযানিক দল। গত ২১ মার্চ রাত অনুমান ১.৩০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামে জৈনক ছালিক মিয়ার বসত ঘরের সামন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের সৈয়দ লিয়াকত আলীর পুত্র।

র‌্যাব-৯ গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজনগর থানায় হস্তান্তর করেছে । জানা গেছে- বাড়ির মৌরসী ও খরিদা ভুমি সংক্রান্ত বিষয়ে পূর্ব হতে বিরোধ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত ৬ ডিসেস্বর শুক্রবার সৈয়দ জুয়েল আলী গংরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত ও উত্তেজিত হয়ে মিশ্রাব খাঁনকে হত্যা করে।

এই ঘটনায় সৈয়দ জুয়েল আলী গং ৪৫ জনের নাম উল্লেখ্য করে আর ৫০/৬০ জন অজ্ঞাতনামা আসামী করে রাজনগর থানায় মামলার পর থেকে পুলিশের ভয়ে সৈয়দ আজাদ আলীসহ অন্যান্য জড়িত আসামীরা আত্মগোপন করেন। মামলার বাদী ইউপি সদস্য নুরুল আমিন খাঁন র‌্যাব-৯, শ্রীমঙ্গল ও সংশ্লিষ্ট-কে ধন্যবাদ জানিয়ে বলেন- বিচারের নমে সময়ক্ষেপন করে পরিকল্পিত ভাবে আমার ভাইকে তারা খুন করেছে।

নিহত মিশ্রাব খাঁনের দুই স্ত্রী, শিশু সন্তান ও পরিবারের লোকজন নিয়ে আতংকের মাঝে দিন যাচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD