1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তিতাসে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ এক পক্ষের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এসময় এক পক্ষের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি চান বাদশা ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সাথে তুলাকান্দি গ্রামে।

এঘটনায় ক্ষতিগ্রস্থ হুমায়ুন কবিরের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।গ্রামবাসী সুত্রে জানা যায়, বুধবার বিকালে তুলাকান্দি গ্রামের উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়ার কিশোরদের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়,খেলার মধ্যে উভয় দলের খেলোয়াড়া ঝগরায় জড়িয়ে পড়ে এসময় ফয়সাল নামের একজনকে মারধর করে রক্তাক্ত জখম করে। তারই জেরে বৃহস্পতিবার বিকালে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি চান বাদশা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলমসহ ৩০/৪০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের দোকানে ও বসত ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে, এসময় হামলাকারীদের ভয়ে দক্ষিণ পাড়ার নারী পুরুষ দিকবিদিক ছুটাছুটি করলে আরও কয়েকটি ঘরে হামলা করে ভাংচুর করে হামলাকারীরা। এবিষয়ে ভুক্তভোগী হুমায়ুন কবিরের স্ত্রী সুমি আক্তার বলেন, বুধবারে খেলার মধ্যে তারা কি নিয়ে ঝগরা করেছে আমরা জানিনা,গতকাল বৃহস্পতিবার বিকালে চান বাদশা, তার ছেলে নুর আলম ও সামওয়ুন,হাসান,রিফাত,মাসুম এবং রাকিবসহ ৩০/৪০ এসে আমার দোকানে ও বসত ঘরে হামলা করে ভাংচুর করে এবং দোকানের মালামা লুট করাসহ আমার বসত ঘরে ডুকে নগদ এক লাখ বিশ হাজার টাকা ও দুই ভরি ওজনের কানের ও গলার গহনা নিয়ে গেছে, আমি এঘটনার সঠিক বিচার চাই।

অপরদিকে অভিযুক্ত যুবদল নেতা নুর আলম বলেন,ছোট ছোট পোলাপান খেলা নিয়ে ঝগরা করেছে, আমরা বলেছি বিচার করে দিবো,হুমায়ুনরা আমাদের কথা না শুনে বৃহস্পতিবার বিকালে আমাদের পাড়ার লোকজন আসামানিয়া বাজার থেকে আসার পথে তাদের বাড়ির সামনে অটোরিকশা থেকে নামিয়ে দেয় এবং মারধর করে,খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও হুমায়ুন মারধর করে,পরে মহল্লার পোলাপান খবর পেয়ে আমাকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম হানিফ বলেন,ঘটনাটি নিজেরদের মধ্যে হয়েছে উভয়কে বলেছি স্থানীয় ভাবে মিমাংসা করে দিবো।তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, তুলাকান্দি গ্রামে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD