1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪

আগৈলঝাড়ায় র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহত ১

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাদক উদ্ধার অভিযানে গেলে সাদা পোশাকধারী র‌্যাবের একটি দল দুর্বৃত্তের হামলার শিকার হয়। এ সময় গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া এলাকার আনোয়ার মৃধার বাড়ির পাশের জোড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপর আকস্মিকভাবে হামলা ও গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা লাঠিচার্জ করেন ও পাল্টা গুলি ছোড়েন। এতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামে দুই ব্যক্তির গায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ সিয়াম ও রাকিবকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাকিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা উভয়েই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: জাকিয়া রহমান বলেন, ‘সিয়ামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার বুকে গুলির চিহ্ন ছিল।’ আহত রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে। তবে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুস মিয়া জানান, ‘নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অলিউল ইসলাম বলেন, ‘বিষয়টি র‌্যাবের সাথে সংশ্লিষ্ট হওয়ায় এএসপির অনুমতি ছাড়া আমি কোনো তথ্য দিতে পারছি না তবে বর্তমানে ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন এবং ঘটনাটি খতিয়ে দেখছেন।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, মাদক কারবারিদের ছোড়া গুলিতেই সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হন। এছাড়া এ ঘটনায় দু’জন র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD