1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ের পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শনিবার(২৬ এপ্রিল) দুপুর আড়াই টায় পুকুরে গোসল করতে নেমে জান্নাতুন (১০) ও তাজরিন আক্তার (১৩)নামে দুই শিক্ষার্থী মারা গেছেন।

জান্নাতুন ও তাজরিন উপজেলার কিসতম ভৈষা গ্রামের জহিরুল ইসলাম ও আব্দুল হাকিমের মেয়ে এবং ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও থানা সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে ৪-৫ জন শিশু বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়। তাজরিন ও জান্নাতুন সাঁতার জানতনা। গোসলের এক পর্যায়ে অসাবধানতা বসত পুকুরের পানির গভীরে চলে গেলে তারা দুজন হঠাৎ তলিয়ে যায়। এ দৃশ্য একজন শিশু পুকুরের উপর থেকে দেখে চেচামেচি করলে পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃতবস্থায় তাদের উদ্ধার করে।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল আরো জানান মৃত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD