1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি ও চোরাচালান কঠোর বার্তা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গৌরনদীতে মাদক ব্যবসা ছেড়ে প্রশাসনের কাছে চারজনের আত্মসমর্পণ ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দিল মোহাম্মদ দিলু নির্বাচিত গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব: মাওঃ আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখা এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ জোরালো কণ্ঠে বলেন, “যতক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।” তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী নীতির অপরিহার্যতা তুলে ধরেন এবং এই নীতি বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শেখ সাইফুল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাঈন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অলি উল্লাহ, কয়রা উপজেলা আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, আমাদি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ অহিদুজ্জামান, বাগালি ইউনিয়ন সভাপতি মাওঃ নজরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সামাদ, কয়রা সদর ইউনিয়ন সভাপতি মোঃ রমজান আলী, উত্তর বেদকাশি ইউনিয়ন সভাপতি মাওঃ রবিউল ইসলাম এবং দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শ্রমিকদের ন্যায্য অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ আলোকপাত করেন। তাঁরা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালীতে অংশগ্রহণকারী শ্রমিকরা বিভিন্ন ন্যায্য অধিকারের দাবিতে স্লোগান দেন, যা এলাকার পরিবেশকে মুখরিত করে তোলে। এই আলোচনা সভা ও র‍্যালীর মাধ্যমে কয়রা উপজেলার শ্রমিকরা তাদের অধিকারের প্রতি নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করে জানান দেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD