1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে নিজেকে জাতীয় দৈনিকের সম্পাদক পরিচয় দেন। পরে পরিচয় নিশ্চিত করতে চাইলে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার পর বিষয়টি থানায় জানানো হলে নম্বরটি যাচাই করে একটি জিডি নেওয়া হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে।
এ ঘটনায় গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সাংবাদিক জহির বলেন – আমার কোনো ব্যক্তিগত শত্রু নেই। কে বা কারা এ ধরনের হুমকি দিল, তা আমার বোধগম্য নয়। স্থানীয় সচেতন মহল মনে করছে, তার পেশাগত কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD