1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনুপস্থিতির হার আশঙ্কাজনক ভাবে বেড়েছে। বিভিন্ন জেলায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। বৃত্তি পরীক্ষায় অনুপস্থিতি থাকার পিছনে রয়েছে নানা কারন। পরীক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়া, পারিবারিক সমস্যা, অসুস্থতা, পরীক্ষা নিয়ে ভীতি সহ বিভিন্ন কারন রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, বৃত্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ গ্রহণের প্রবনতা কমে গেছে। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার আগ্রহ হারাচ্ছে। শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য সচেতনতা বাড়াতে হবে। মানসম্মত  প্রাথমিক শিক্ষা  ও মানষিক চাপ কমানোর উদ্যেগ গ্রহণ করা উচিত।

নরসিংদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিতির অন বেড়েছে। । জেলার ৬টি উপজেলার ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১০ হাজার ১৩ জন।  এরমধ্যে পরীক্ষায়  উপস্থিত ছিলো ৬ হাজার ৪ শত ৮৮ জন। পরীক্ষায় অনুপস্থিতির ছিল  ৩ হাজার ৪শত ২৫ জন। মোট পরীক্ষার্থীর শতকরা ৬৪ দশমিক ৮ ভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩৫ শতাংশেরও বেশী পরীক্ষার্থী ছিলো অনুপস্থিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় গণমাধ্যম কে জানান, পরীক্ষায় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ও কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।  প্রথম দিনের পরীক্ষা ছিলো বাংলা ও আজ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, অনুপস্থিত শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষা গ্রহনের আগ্রহ হারিয়ে ফেলছে । যার ফলে বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এত বেড়েছে।  শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে  পরীক্ষা কাঠামো  পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ প্রবনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থী চিহ্নিতকরন প্রক্রিয়া ব্যহত হতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD