1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি : যোগ্যাছোলা গঞ্জপাড়া নিবাসী নেপচুন চা বাগানে শ্রমিক হ্রাসুমা মারমা (৫৪) দীর্ঘদিন চোখের সমস্যা ছিল। ঠিক ভাবে চা বাগানে কাজ করতে পারছিলেন না, বয়সে কারনে চোখের ঝাঁপসা ছিল।
অর্থাভাব ও যাতায়াত সমস্যার কারণে এতদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন।  তিনি আজকে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের আয়োজনে রোটারি ক্লাব অফ চিটাগং পোস্ট সিটি ও রোটার্যাষ্ট ক্লাব অফ চিটাগং লেক সিটি, এলবিয়ন গ্রুপ, জীবনচিত্র এবং বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন  ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা বিনামূল্যে চক্ষু চিকিৎসা করতে খুবই উপকৃত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা শেষে চশমা পেয়েছেন।
খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সব চেয়ে পিছিয়ে ইউনিয়নে যোগ্যাছোলাতে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে  চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।
গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) ও লায়ন্স চক্ষু হাসপাতালের ডাঃ মাহফারা লাজিম ইজমা আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ সাইমুস নাহার চৌধুরী, অপ্টমেট্রিস্ট কাজী আহম্মদ রিফাত এবং আলেয়া বেগম ডালিয়া, প্যারামেডিক্স রেজাউল করিম, চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতাল ক্যাম্প অর্গানাইজার মোঃ জসিম উদ্দিন, মা ও শিশু হাসপাতালে  শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকায় প্রায়  তিন শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়।
এছাড়া লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে ও সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১ শত ৫০ জন’কে চশমা বিতরণ করা হয়। চোখের ছানি ৪৫ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদেরকে ২৮ এপ্রিল চট্টগ্রামে লায়ন্স চক্ষু হাসপাতালের অপারেশন করা হবে।
পাহাড়ি দুর্গম অঞ্চলের দরিদ্র, অসহায় ও প্রবীণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস্ আজিজি, পিএসসি, জি অধিনায়ক, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পোস্ট প্রেসিডেন্ট পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম,পিপি মুহাম্মদ সাজেদুল হক,প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমদাদূর রহমান প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD