1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট, পাঁচটি গ্রাম অন্ধকারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সাথে শিক্ষকদের আলোচনা ও স্মারকলিপি প্রদান গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি মুন্সীগঞ্জে স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে ৩ কর্মকর্তা বরখাস্ত ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষক সহ ২জন বহিষ্কার মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার

জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সাথে শিক্ষকদের আলোচনা ও স্মারকলিপি প্রদান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার : বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।

সভায় দীর্ঘদিন ধরে বিনা বেতনে কর্মরত শিক্ষকরা তাদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন। তারা জানান, ১০ থেকে ১৫ বছর ধরে শিক্ষকতা করে আসলেও এখনো তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আসেনি। জীবনের শেষ প্রান্তে এসে তারা এখনো আশায় বুক বেঁধে আছেন-কখন তাদের প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে স্বীকৃতি পাবে।

শিক্ষকরা অভিযোগ করেন, বিগত সরকারের সময় প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও দেশের প্রায় ৫ হাজার বিদ্যালয় এ প্রক্রিয়া থেকে বঞ্চিত থাকে। এ পরিস্থিতিকে তারা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক বলে উল্লেখ করেন।

তারা প্রধান অতিথির নিকট তাদের দাবি তুলে ধরে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ জানান।

প্রধান অতিথি এমপি নাসির উদ্দিন আহমেদ শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক এম. এম. সামছুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া বেগম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মদরিছ আলী, জুড়ী উপজেলা সভাপতি রুহুল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন আক্তার, বড়লেখা উপজেলা সভাপতি নাজমা বেগম, কুলাউড়া উপজেলা সভাপতি রাজকুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD